1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনীকে ১০টি কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীকে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বুধবার বেলা ১২টায় বেনাপোল পেট্রাপোল ক্যাম্প থেকে কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আর কে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমানের কাছে কুকুরগুলো হস্তান্তর করেন। খবর ইউইনবি।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্বিতীয় চালানের ১০টি কুকুর বাংলাদেশে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান কুকুরগুলো গ্রহণ করে জানান, প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলো মাদক ও অপরাধী শনাক্ত করতে সক্ষম।

প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে প্রথম চালানে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!