
শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ সৃষ্টি করেছিলেন। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রতি মনোনিবেশ করা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মুজিব শতবর্ষ পালন উপলক্ষে আজ রোববার নরসিংদী চেম্বার অব কমার্স আয়োজিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ কালে তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীসহ সকলের প্রতি এ আহবান জানান।
নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা কাউনাইন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী-২(পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, ড্রিম হলি ডে পার্কের মালিক প্রবীর কুমার সাহা, নরসিংদী চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ। এসময় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দুইহাজার একশত বই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।