1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ফার্মগেটে আরেক আস্তানার সন্ধান মিলেছে পাপিয়ার

  • আপডেট হয়েছে : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া ওরফে পিউয়ের আরেকটি পাপের আস্তানার সন্ধান মিলেছে। রাজধানীর ফার্মগেট এলাকায় একটি বাসায় নিয়মিত আনন্দ-ফুর্তির আসর বসাতেন পাপিয়া। সেখানে সুন্দরী তরুণী মেয়ে ও ভিআইপিরা আসতেন বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পাপিয়া।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর পাপিয়া নিজেই এ তথ্য দেন বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের বরাত দিয়ে একটি জাতীয় দৈনিক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকার বিভিন্ন পাঁচতারকা হোটেলের বাইরেও নিজের ফার্মগেটের ইন্দিরা রোডের ২৮ নম্বর বাড়িতে আমোদ-ফুর্তির আসর বসাতেন র‌্যাবের হাতে গ্রেফতার পাপিয়া। ভিআইপি কাস্টমার ওই বাসায় নিয়মিত আসতেন। তিন বছর যাবত বাসাটিতে থাকছেন পাপিয়া। কিন্তু মাসে ৬ থেকে ৭ দিনের বেশি বাসাটিতে থাকতেন না তিনি। প্রতিবেশী ও কেয়াটেকাররা এই তথ্য জানান।

নাম প্রকাশ না করার শর্তে এক কেয়ারটেকার জানান, প্রায়ই রাত ১২ থেকে ১টার দিকে সাত থেকে আট জন মেয়ে নিয়ে বাসায় আসতেন পাপিয়া ম্যাডাম। তিনি যেদিন রাতে আসতেন তার পরের দিন দুপুরে চলে যেতেন। মাঝে মধ্যে তার সঙ্গে বড় বড় সাহেবরাও আসতেন। তবে তারা খুব বেশি সময় থাকতেন না। ঘণ্টা দুয়েক থেকে চলে যেতেন তারা।

গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।পৃথক তিন মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ১৫ দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডে পাপিয়া তার বিভিন্ন অপকর্মের বিষয়ে অবাক করার মতো নতুন নতুন তথ্য দিচ্ছেন। এছাড়াও তাদের সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!