1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

ফকিরহাটে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৫

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে লাফিজা খাতুন নামের পাঁচ বছরের এক শিশুর নাম জানা গেছে। সে মাদারীপুরের লিয়াকত আলীর মেয়ে। নিহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আলম বলেন, বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রাজিব পরিবহন মূলঘরের কাকডাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসে থাকা নারী-শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। অপর দুজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহত ১৫ বাসযাত্রীকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি বলেন, নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পরপর খুলনা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শেষ করার এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!