1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

প্যানিক করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন : প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

করোনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন।’

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এনইসি সভা শেষে প্রধানমন্ত্রীর বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘এনইসি শুরুর প্রথম এক ঘণ্টা করোনা নিয়ে আমরা আলোচনা করেছি। প্রধানমন্ত্রী বলেছেন, প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন। সহযোগিতার মাধ্যমে সচেতনা তৈরি করতে হবে।’

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর মূল বার্তা হলো প্রতিরোধ করতে হবে, কাজও করতে হবে। করোনা বৈশ্বিক সমস্যা আমরা স্বীকার করি। বিশ্ব যে দিকে যাচ্ছে, আমরাও সেদিকেই যাচ্ছি। আমাদের নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার মনে এই নয় যে আতঙ্ক ছড়িয়ে, কাজ-কর্ম ছেড়ে দিয়ে বসে থাকব।’

‘আমাদের প্রধান দায়িত্ব হলো জনগণকে সুরক্ষা দেয়া। এ জন্য খুব সীমিত কিছু করার স্বাধীনতা আমাদের আছে। আমাদের সচেতন হতে হবে। এক ধরনের সেল্ফ কোয়ারেন্টাইন। নিজেকে নিজে কোয়ারেন্টাইন করা। এখন প্রযুক্তির যুগ। মোবাইল, ল্যাপটপ ব্যবহার করা যায়। যোগাযোগ করা যায়। অপ্রয়োজনীয় চলাফেরা কমিয়ে দায়িত্ব পালন করুন। তাই বলে দায়িত্বে আমরা ঢিলেমি দেব না। এসব কথাই বলেছেন প্রধানমন্ত্রী’-যোগ করেন পরিকল্পনামন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!