1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পৃথিবীজুড়ে করোনাভাইরাস হানা দিতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

শিগগিরই থামছে না করোনাভাইরাস। বিশ্বের প্রতিটি জাতির ওপরই হানা দিতে পারে এ ভাইরাস। এমনটাই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আজ সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, পুরো বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করার কাছাকাছি চলে এসেছে করোনাভাইরাস। এটি আরো বড় আকার ধারণ করছে। এবং বিশ্বের প্রতিটি দেশে হানা দিতে পারে এই ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ড. টেডরোস অ্যাঢানোম বলেন, ‘এই ভাইরাসের বৈশ্বিক মহামারি আকার ধারণ সম্ভাবনা আছে। আমরা আসলে খুবই নাজুক একটা অবস্থার মধ্যে আছি। যে অবস্থায় এই ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক রুপ ধারণ করতে পারে।’

ইউরোপে করোনাভাইরাসের বিস্ফোরণ ঘটেছে। গত এক সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্তে সংখ্যা ৪০ জন থেকে বেড়ে ৮০০ জনে পৌঁছেছে।

করোনাভাইরাস ইতিমধ্যেই বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে। এতে মারা গেছেন প্রায় তিন হাজার মানুষ। আর আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!