1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

পুলিশকে থাপ্পড় দেওয়ায় যুব মহিলা লীগের আহ্বায়ক আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

পুলিশ কনস্টেবলকে থাপ্পড় দেওয়ার অপরাধে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনাকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, দুপুরে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহবায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ৩১, ৩২, ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা দিয়ে গাড়ি নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন।

এ সময় সড়কটিতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কনস্টেবল উল্টো পথে যেতে তাকে বাধা দেন। এ সময় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে রুহুন নেছা রুনা গাড়ি থেকে নেমে ওই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় দেন। ঘটনাস্থলের পাশে থাকা অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে কাউন্সিলর রুনাকে আটক করেন। পরে বাসন থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার চৌধুরী  জানান, এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!