
বাংলাদেশ সৃষ্টিকাল হতে এ পর্যন্ত যত গুলো জাতীয় নির্বাচন হয়েছে তার মধ্যে গাইবান্ধা ৩ আসনের এবারের উপ নির্বাচন সবচেয়ে বেশী আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাড়াদেশে মানুষের নজর এ উপ নির্বাচনের দিকে। এ নির্বাচন কে ঘিরে এই প্রথম পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলায় তথা গাইবান্ধা জেলায় নৌকা মার্কার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনায় আওয়ামীলীগের প্রতিটি সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের আগমন। তাদের আগমনে মুখরিত অত্র নির্বাচনী এলাকার জনপথ ও রাজপথ।
আমরা যুগে যুগে শুনে এসেছি হেভিওয়েট প্রার্থীদের কথা এবার পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলার মানুষ দেখছি হেভিওয়েট প্রার্থীর নির্বাচনী কার্যক্রম কেমন হয়। যা হচ্ছে বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নির্বাচনী প্রচার প্রচারণায়। এই হেভিওয়েট প্রার্থী পক্ষে হেভিওয়েট শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলার মাঠে প্রান্তরে সাধারন মানুষের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়নে বার্তা পৌছে দিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা যেমন ব্যস্ত সময় পাড় করছেন তেমনি করছেন ব্যাপক পরিশ্রম। সকাল হতে গভীর রাত অবধি কার্যক্রম পরিচালনা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নৌকা মার্কার প্রচারণায় সাদুল্ল্যাপুর পলাশবাড়ীতে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমির চন্দ্রের নেতৃত্বে বাংলাদেশ কৃষকলীগ। আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ,সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ,সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া রহমান,সাধারণ সম্পাদক মাহামুদা বেগম কৃকের নেতৃত্বে মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্জের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন।
কেন্দ্রীয় নেতাদের প্রচার প্রচারণায় আসনটির উপজেলা দুটিতে ব্যাপক সাড়া পড়েছে নৌকার গণজোয়ারের পাল তুলেছে মুজিব সৈনিকেরা সহ সাধারণ ভোটারা। এ উপ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ব্যাপক ভোটে জয়ী করে বিশ্বরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে মুজিব জন্মশতবর্ষে আসনটি উপহার দেওয়ায় ব্রত নিয়ে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে।
উল্লেখ,আগামী ২১ মার্চ সকাল ৮ হতে শুরু হবে ভোট গ্রহন চলবে বিকাল ৫ টা পর্যন্ত। এ নির্বাচনে ১৩২ টি কেন্দ্র ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন নারী পুরুষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।শান্তিপূর্ন পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ন করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন।