1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

নৌকার বিজয় নিয়ে ঘরে ফিরতে হবে সাদুল্যাপুরে নির্বাচনী সভায় আল নাহিয়ান খান জয়

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন,বর্তমান সরকার শিক্ষার্থী ও শিক্ষা বান্ধব। বছরে প্রথম দিনে নতুন বই,বৃত্তির হার বৃদ্ধিসহ সকল বিষয়ে উন্নত সুবিধা প্রদানে সফল। যত বেশী জ্ঞানী ও মেধাবীজাতি গড়ে উঠবে তত তারাতারি দেশ ও জাতির উন্নয়ন ঘটবে। এ জন্য বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নতি করতে সফল হয়েছে। তাই ‘আগামী ২১ মার্চ গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে ছাত্রলীগ নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে নৌকার বিজয় নিয়ে সবাইকে ঘরে ফিরতে হবে।

আজ ১৪ মার্চ শনিবার দুপুরে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে নৌকা মার্কার প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির পক্ষে নির্বাচনী ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল নাহিয়ান খান জয় আরো বলেন, ‘নির্বাচনের নামে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ছাত্রলীগ তা কঠোরভাবে মোকাবিলা করবে। স্বাধীনতার প্রতীক নৌকার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কেউ ঠেকাতে পারবে না।’

সাদুল্যাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপনের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন-গাইবান্ধা-৩ আসনের নৌকা মার্কার প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি।

আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়ার খান বিপ্লব, একাদশ জাতীয় সংসদের ৩১ গাইবান্ধা ৩ আসনের উপ নির্বাচন ২০২০ এ বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য হাসানুর রহমান হাসু,সৌরভ সাহা,খন্দকার নুর কুতুবুল আলম তুষার,মারুফ মোরশেদ পাভেল,জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু প্রমুখ।

এছাড়াও দিন ব্যাপী ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পায়ে হেটে গণসংযোগে নৌকা মার্কার প্রার্থীর লিফলেট বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের আগত কেন্দ্রীয় টিম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!