1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

নতুন করে সৌদিতে করোনায় আক্রান্ত ২৪

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

সৌদি আরবে নতুন করে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া সৌদি নতুন করে করোনায় আক্রান্ত বাকি ২১ জন মিসরের নাগরিক। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৫ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্তদের মধ্যে এক সৌদি পুরুষ ও এক সৌদি নারী সম্প্রতি ইরাক থেকে দেশে ফিরেছেন। অপরদিকে করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে থাকা তার ১২ বছর বয়সী নাতনীও করোনায় আক্রান্ত হয়েছে।

সৌদিতে করোনায় আক্রান্ত ৪৫ জনের মধ্যে একজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া বাকিদের কেউ কেউ কোয়ারেন্টাইনে অথবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কাজ করে যাচ্ছে প্রশাসন।

আগামী ১১ মার্চ পর্যন্ত সাময়িক সময়ের জন্য সব সিনেমা থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এসব থিয়েটার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অপরদিকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে থাকা নিজ দেশের যাত্রীদের ৭২ ঘণ্টা সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা চাইলে দেশে ফিরতে পারবে।

ওমান, ফ্রান্স, জার্মানি, তুর্কি, স্পেন, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, ইরাক, মিসর, ইতালি এবং দক্ষিণ কোরিয়ায় নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা এনেছে সৌদি। একই সঙ্গে এসব দেশ থেকে কেউ সৌদিতে প্রবেশও করতে পারবে না।

এর আগে গত ১ মার্চ সৌদি এক ঘোষণায় জানিয়েছে যে, তারা করোনাভাইরাসের চিকিৎসায় ২৫ হাসপাতাল এবং ৮ হাজার শয্যা প্রস্তুত করছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!