1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন জার্মানি: মার্কেল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তার দেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে জার্মানির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন।

তিনি স্থানীয় সময় গতকাল (বুধবার) এক ভিডিও বার্তায় জার্মান জনগণকে উদ্দেশ করে একথা বলেন। খবর পার্সটুডের

বার্তায় তিনি বলেন, করোনাভাইরাস জার্মানির জনগণ ও অর্থনীতির যে পরিমাণ ক্ষতি করেছে এবং করছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত নজিরবিহীন। তিনি করোনার বিপদকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে এটি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার জন্য জার্মান জনগণের প্রতি আহ্বান জানান।

জার্মান সরকারের ঘোষিত পরিসংখ্যা অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার মানুষ করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। বর্তমানে চীনের ৩০টি প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৬৫টি দেশে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের অন্তত দুই লাখ দুই হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৮৩ হাজার মানুষ সুস্থ হয়ে হাসাপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া, এই ভাইরাসের কারণে এখন পর্যন্ত আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!