1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

দেশে ফিরলেন ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

ভারতের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় ঢাকায় ফিরেছেন ২৩ বাংলাদেশি। তাদের বেশিরভাগই শিক্ষার্থী। তবে এক শিশুসহ একটি পরিবারও রয়েছে।

আজ শনিবার বিকেল ৩টার কিছু আগে ইন্ডিগোর একটি ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশিদের প্রয়োজনীয় মেডিক্যাল চেক আপ করা হয় এবং তাদের কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তাই দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখানে আটকা পড়া এই বাংলাদেশিদের ভারত সরকারের বিশেষ প্লেনে অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে দিল্লিতে আনা হয় এবং নয়াদিল্লির উপকণ্ঠে চাহালায় কোয়ারেন্টাইন ক্যাম্পে রাখা হয়।

বাংলাদেশি নাগরিকদের ভারতে আসার পর দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন তাদের বিশেষ সুযোগ-সুবিধা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করে চলে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় তারা ইন্ডিগো ফ্লাইটে দ্রুত দেশে ফিরলেন।

ঢাকায় ফেরার পথে সকালে ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান বাংলাদেশিদের বিদায় জানান এবং তাদের এই কঠিন পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার জন্য ধন্যবাদ জানান।

শিক্ষার্থীরা এসময় বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতা এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য দিল্লি ও বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!