1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

দেশে দুই শিশুসহ আরো তিন জন করোনায় আক্রান্ত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশে আরো তিন জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

এই আক্রান্তদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছেন। এরা দ্বিতীয় দফায় শনাক্ত হওয়া দুজনের মধ্যে এক জনের পরিবারের সদস্য। ওই দুজনেই সম্প্রতি বিদেশ থেকে বাংলাদেশে এসেছিলেন। খভর বিবিসি বাংলার

নিয়মিত সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা জানান।

তিনি বলেন, একজন রোগীর পরিবারের সদস্য ছিল। তাদের যেহেতু কন্ট্রাক্ট ট্রেসিং করার সময় ওই রোগীর পরিবারের সদস্যদের মধ্যে উপসর্গ পাওয়া যায়। পরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ওই পরিবারের সদস্যদের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের লক্ষণ-উপসর্গ মৃদু। তাদের শারীরিক অবস্থা ভাল। কিন্তু তাদের কাছ থেকে যাতে অন্যদের মধ্যে জীবাণু ছড়িয়ে না পড়ে তা ঠেকাতে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে তিন জন সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। আর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৫ জন।

এছাড়া এখনো আইসোলেশনে রয়েছেন আরো ১০ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের রয়েছেন ৪ জন।

যারা বাইরে থেকে আসছে তারা যাতে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় পরিবারের সদস্যদের থেকেও দূরত্ব বজায় রাখেন সে বিষয়ে আবারো অনুরোধ জানানো হয়।

নমুনা দিতে বা করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে সেবা পেতে কাউকে আইইডিসিআর এর কার্যালয়ে যেতে নিষেধ করা হয়েছে।

এর পরিবর্তে হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজন মনে হলে আইইডিসিআরের সদস্যরাই গিয়ে নমুনা পরীক্ষা করবেন বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!