
বাংলাদেশের ক্রিকেটের অতি পরিচিত মুখ, স্বাধীন বাংলাদেশে ক্রিকেটের প্রচারপ্রসার ও চর্চার অন্যতম পথিকৃৎ রেজা ই করিম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
আজ রোববার ভোরে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফার্মগেটের বাইতুশ শরফ জামে মসজিদে বাদ জোহর রেজা-ই-করিমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।৮২ বছর বয়সী এ ক্রিকেট অন্তঃপ্রাণ ব্যক্তিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম প্রধান কার্যনির্বাহী সম্পাদক ছিলেন। এছাড়া সাবেক সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদেও আসীন ছিলেন তিনি। বার্ধ্যক্যজনিত কারণ ছাড়াও রেজা ই করিম দুরারোগ্য ক্যান্সারেও ভুগেছেন অনেকটা সময়।