
শেরপুরের নালিতাবাড়ীতে জ্বর এবং শ্বাসকষ্টে তিন দিন ভোগার পর একজনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত সন্দেহে ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি ‘লকডাউন’ ঘোষণা করেছে প্রশাসন। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাতে দক্ষিণ পলাশীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এছাড়া ওই ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে যোগাযোগ করা হচ্ছে। সোমবার (৩০ মার্চ) নমুনা সংগ্রহের পর তার দাফন ও জানাজা হবে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ।
ময়মনসিংহের ভালুকা থেকে গত তিন দিন আগে ওই ব্যক্তি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানান ইউএনও আরিফুর রহমান। ভালুকায় তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা যায়।