1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

জাবি ২ এপ্রিল পর্যন্ত বন্ধ, হল ত্যাগের নির্দেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৫২ বার পড়া হয়েছে

করোনাভাইরাস আতঙ্কের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আগামী ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ সোমবার দুপুর ২টা থেকে চলা সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) নুরুল আলম।

তিনি জানান, ১৯ মার্চ সকাল ১১টার মধ্যে শিক্ষার্থীদের হল খালি করতে বলা হয়েছে। এছাড়া ২২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান সাংবাদিকদের জানান, করোনাভাইরাসের কারণে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ করা হয়েছে। আর এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।

এছাড়া করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি সভায় আগামী ১৮-৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষার পাশাপাশি আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এসময়ে প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানান প্রভাষ কুমার।প্রোভস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক আবদুল আলীম জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের আবসিক হলগুলো বন্ধ থাকবে। ১৮ মার্চ বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!