1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে বাংলাদেশ নামে রাষ্ট্রের জম্ন হতো না-এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক, ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জম্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জম্ম হতো না। বাঙ্গালী জাতীর অবিসংবাদিত নেতা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়তে। কিন্ত ঘাতকরা তাকে স্ব-পরিবারে নির্মম ভাবে হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা চেয়েছিল বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলে দিতে কিন্তু বাংলার মানুষ তা কখনো মেনে নেয়নি।বঙ্গবন্ধু বেচে আছে কোটি মানুষের হৃদয়ে। যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা বহমান ততোদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।

১৭ মার্চ মঙ্গলবার দিনব্যাপী গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভা ও বঙ্গবন্ধুর জম্নশত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে কাজ করছে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। খুনিরা তাকেও একাধিক বার হত্যা করতে চেয়েছিল কিন্তু পারেনি। রাখে আল্লা মারে কে! মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ।শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী আজ বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উদযাপিত হচ্ছে।

গণসংযোগ কালে (পলাশবাড়ী-সাদুল্লাপুর) উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!