
রাজধানীর মুগদায় ছিনতাইকারীর হাতে তারিনা বেগম লিপা হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে পিস্তল, গুলি, ছুরি এবং ছিনতাই করা টাকা। পুলিশ বলছে, ছিনতাই দমনে প্রয়োজনে বিশেষ অভিযান চালানো হবে।
আজ রোববার ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- মো. মিজুয়ান মিয়া (২৯), শেখ লিটন (৩৮), মো. আবদুল মজিদ (৩৩) ও মো. রফিক হাওলাদার (৪২)।
তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ছিনাতাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি মুগদা এলাকায় প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে লিপা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।