1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

চিপসের প্যাকেটে খেলনার ব্যবহার না করতে হাইকোর্টের নির্দেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৫৪ বার পড়া হয়েছে

চিপসের প্যাকেটের ভেতরে খেলনা দিয়ে শিশুখাদ্য বাজারজাত না করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এটি বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখতে নিয়মিত বাজার তদারক করতেও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে চিপসের প্যাকেটের ভেতরে কোনো খেলনা দিয়ে শিশুখাদ্য বাজারজাত করা হলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুসারে পদক্ষেপ নেওয়ারও।

এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ নির্দেশ দেন।

চিপস প্যাকেটের ভেতরে খেলনা না দিতে নির্দেশনা চেয়ে গত বছরের ৪ নভেম্বর সুপ্রিমকোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান এ রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে চিপসের প্যাকেটের ভেতর খেলনা দিয়ে বাজারজাতকরণ বিষয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) প্রতিবেদন দিতে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় বিএসটিআই তাদের প্রতিবেদনে জানায়, সব প্রতিষ্ঠানের উৎপাদিত চিপস পণ্যের প্যাকেটে বা মোড়কের ভেতর কোনো খেলনা ব্যবহার করা হচ্ছে না। বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন পদক্ষেপও প্রতিবেদন তুলে ধরা হয়।আদালতে রিটের পক্ষে আবেদনকারী মনিরুজ্জামান নিজে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজাওয়ার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!