1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গোবিন্দগঞ্জে পাওয়ার ট্রিলার চালকের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে একটি ইটভাটার পাশ থেকে পলাশ দাস নামের এক ট্রিলারের চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শার্ট-প্যান্ট পরিহিত এবং নাক-মুখে রক্ত বের হওয়া মৃত ট্রলি চালক মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা শেরপুর জেলেপাড়া গ্রামের সুনীল দাসের পুত্র।

আজ মঙ্গলবার সকালে ওই এলাকার একটি ইটভাটার পাশে মৃতদেহটি দেখতে পেয়ে লোকজন ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। পরে স্বজনরা এসে মৃতদেহের পরিচয় নিশ্চিত করেন।মৃতের স্বজনরা জানান, গতকাল সোমবার পলাশ তার পাওয়ার ট্রিলারের চাকা কিনতে বগুড়ায় যায়। বিকেলে সেখান থেকে ফিরে ট্রিলারের চাকা লাগিয়ে নিয়ে ভাড়া খাটতে যায়। এরপর আর তার কোন খোঁজ পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোনও বন্ধ ছিল।আজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একই গ্রামের একটি ইটভাটার কাছে তার মৃতদেহ পাওয়া যায়। তাকে কে বা কারা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বজনরা অভিযোগ করেছেন।গোবিন্দগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!