1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

গাইবান্ধা-৩ আসনে নৌকার বিজয় পলাশবাড়ী ও সাদুল্লাপুরের মানুষকে উৎস্বর্গ করা হলো-এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ১৫৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন, ২১ মার্চের উপনির্বাচনে নৌকার বিজয় আমি পলাশবাড়ী সাদুল্লাপুর এলাকার মানুষকে উৎস্বর্গ করছি।

যারা উন্নয়ন গনতন্ত্র স্বাধীনতার পক্ষের শক্তি নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমি তাদের নিকট কৃতজ্ঞ। যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাকে ভালবেসে পাশে থেকে এই আসনের উপনির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত কল্পে নিরলস ভাবে কাজ করেছেন সেই সব নেতাকর্মী ও সমর্থকদের প্রতি রইলো আমার আন্তরিক মোবারকবাদ। পাশাপাশি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য ভাবে যারা অনুষ্ঠিত করেছেন নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি গনমাধ্যম কর্মীদের যারা আমার প্রতিটি সংবাদ কাভারেজ করে জনমত তৈরিতে সহায়তা করেছেন।
আসন্ন উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় ২২ মার্চ দুপুরে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া ব্যাক্ত করে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে আতকিংত হওয়ার কিছু নেই। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশ অনুসরন করে সচেতনতা অবলম্বন করুন।সরকার করোনা মোকাবেলায় নিরলস ভাবে কাজ করছে।
এসময় সাংবাদিক সিরাজুল ইসলাম রতন, আশরাফুজ্জামান, ফজলার রহমান, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!