1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গাইবান্ধায় মুজিব জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। জেলার সবকয়টি উপজেলায় দিনব্যাপী স্ব স্ব উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
গাইবান্ধায় সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনীর মাধ্যমে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর সূচনা হয়। পরে গাইবান্ধা পৌর পার্কের বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর ম্যূরালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আব্দুল মতিন এবং জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর বিয়াম ল্যাবরেটরী স্কুলে কেক কাটা ও শিশুদের মিষ্টি বিতরণ করা হয় এবং জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর কর্ণার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এছাড়া জেলা প্রশাসন, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৫০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এসময় তার সাথে ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্ত্তী প্রমুখ।

এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সরকারি শিশু পরিবারে কেক কাটা ও শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কেক কাটা ও মিষ্টি বিতরণ,বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন, বঙ্গবন্ধুর মাগফেরাত কামনা করে সকল মসজিদ-মন্দিরে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টি বিতরণ ও উন্নতমানের খবার পরিবেশন, সকল সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে আলোকসজ্জার ব্যবস্থা, সৌন্দর্যবর্ধন ও পরিস্কার পরিচ্ছন্নতা, মুজিববর্ষ উদযাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যানার ফেস্টুন ইত্যাদির মাধ্যমে সজ্জিতকরণ, গৃহহীনদের মধ্যে গৃহ প্রদান ও আতশবাজি করা হয়েছে। জেলার উপজেলা গুলোতে একই কর্মসূচী পালিত হয়। এসব কর্মসূচী সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে পালিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!