1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গাইবান্ধায় বাসদের মিছিল ও স্মারকলিপি পেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস মোকাবিলায় আতষ্ক ছড়ানো বন্ধ, জরুরী রাষ্ট্রীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করাসহ গাইবান্ধা আধুনিক হাসপাতালে পর্যাপ্ত আয়োজন নিশ্চিত, সকল অব্যবস্থাপনা দুর এবং বালুয়া হাসপাতাল সচল করার দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ সোমবার দুপুরে গাইবান্ধা বাসদ মার্কসবাদী জেলা শাখার উদ্যোগে এসব অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জন কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য প্রভাষক গোলাম সাদেক লেবু, প্রভাষক কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, কৃষক ফ্রন্টের সদর উপজেলার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান খোক প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আক্রান্ত দেশ ও মানুষের সংখ্যা প্রতিনিয়িত বাড়ছে। মৃত্যু সংখ্যা ভয়াবহ রুপ নিচ্ছে। চারিদিকে মারাত্মক আতংক ছড়ানো হচ্ছে। দিশেহারা অবস্থা মানুষদের। বক্তারা বলেন, আমাদের দেশেও দুর্যোগ মোকাবেলার ঢাকঢোল বাজানো হলেও অতীতের ডেঙ্গু দমনে সরকারী ব্যর্থতার অভিজ্ঞতা আমাদের আতংকিত করে। আমরা চাই রাষ্ট্রীয় কার্যকর উদ্যোগের গ্রহণ করা। বক্তারা আরো বলেন, গাইবান্ধায় আধুনিক হাসপাতালে পর্যাপ্ত আয়োজন নিশ্চিত করতে হবে। দুর্নীতি, অপরিচ্ছন্নতাসহ হাসপাতালের সকল অব্যবস্থাপনা দুর করে ইউনিয়নে ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র গুলোতে এম. বি. বি. এস ডাক্তার নিয়োগ দেয়ারও দাবি জানান। বক্তারা আরো বলেন, সদর থানায় বালুয়া হাসপাতালকে পুর্নাঙ্গ হাসপাতালে রূপান্তর করতে হবে। জনসচেতনতা তৈরিতে স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের জোর দাবী জানান বক্তারা। সমাবেশ শেষে সিভিল সার্জনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!