1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

খালেদার মুক্তির বিষয় কোর্ট বিবেচনা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

রাজনৈতিক দল হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতা-কর্মীরা আন্দোলন করতেই পারে। তবে তার মুক্তির বিষয়টি বিবেচনা করবে কোর্ট বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার বেলা ১১টার দিকে মুজিবনগর পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনী, পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার (খালেদা) জামিন আদালতের বিষয়। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের কিছুই করার নেই। জেলে অন্যান্য বন্দিরা যেভাবে থাকেন খালেদা জিয়াও সেভাবেই থাকছেন। জেলকোড অনুযায়ী তাকে যেভাবে সুযোগ-সুবিধা দেওয়ার দরকার সবগুলোই তিনি ভোগ করছেন। তার সেবাদানকারী একজন নারী বিনা দোষে তার সঙ্গে অন্তরীণ রয়েছেন।

তিনি বলেন, বেশি সুবিধা সম্বলিত দেশের সবচেয়ে বড় হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। কাজেই তিনি চিকিৎসা সেবা পাচ্ছেন না, এ কথাটি যুক্তিযুক্ত নয়। তাকে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেই বিচার বিভাগ তার আইনজীবীর দাবি মানছেন না।

এর আগে, তিনি মুজিবনগর পৌঁছে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তিনি মুজিবনগরের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!