1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

খাদ্যমন্ত্রীর মেয়েকে ছুরিকাঘাত করলো তিন মুখোশধারী

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে কৃষ্ণা রুপা মজুমদারকে ছুরিকাঘাত করা হয়েছে।

আজ শুক্রবার বিকালে তিনজন মুখোশধারী ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে ক্ষুদেবার্তায় জানিয়েছেন কৃষ্ণা রুপা মজুমদার। তবে এই হামলাকে তিনি পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছেন। বর্তমানে তিনি রাজধানীর মিন্টু রোডে বাবার বাসাতেই আছেন।

কৃষ্ণা রুপার সহকর্মী এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জানিয়েছেন, শুক্রবার (২০ মার্চ) বিকেল তিনটার দিকে মিন্টো রেডে বাসার আশপাশেই এ ঘটনা ঘটে। এসময় তিনি রিকশায় ছিলেন। তিনজন মুখোশধারী তার রিকশা আটকে তাকে ছুরিকাঘাত করেন এবং তার মোবাইল ফোনটি নিয়ে যান।

উল্লেখ্য, গত বছরের মার্চে কৃষ্ণা মজুমদার রুপার স্বামী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকার মারা যান। রাত ১২টা পর্যন্ত একটি হাসপাতালে রোগীর অস্ত্রোপচার করে ইন্দিরা রোডের বাসায় যান রাজন। রবিবার ভোর ৪টার দিকে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে রাজনকে তার পরিবারের লোকজন স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। তবে রাজনের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। তথ্যসূত্র- সময় টিভি অনলাইন ও কালের কন্ঠ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!