1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

করোনা যুদ্ধ প্রথম বিজয়ী দেশ ভিয়েতনাম: উপ প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ১১৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ্য করে তুলতে অভিনব সাফল্য পেয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভিয়েতনাম। চীনের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সুসম্পর্ক থাকা দেশটিতে গত মাসে ১৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়।

তবে হাসপাতালে সুচিকিৎসায় এদের সবাই করোনাভাইরাস মুক্ত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সে হিসেবে বিশ্বে প্রথম দেশ হিসেবে ভিয়েতনামই করোনাভাইরাসে আক্রান্ত সব রোগীকে সুস্থ করে তুলতে পারল।

এ বিষয়ে ভিয়েতনামের উপ প্রধানমন্ত্রী দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের প্রশংসা করে বলেছেন, ‘কোভিড-১৯ এর সঙ্গে লড়াইয়ে যুদ্ধ প্রথম বিজয়ী দেশ ভিয়েতনাম। যারা তাদের সব রোগীকে সুস্থ্য করতে পেরেছেন। এমনকি ৭৩ বছর বয়সীকেও।

তবে এ খুশিতে অমনযোগী না হতে সতর্কবার্তা দিয়ে তিনি স্বাস্থ্যকর্মীদের বলেছেন, ‘সম্পূর্ণ যুদ্ধে আমরা এখনো জয়ী হতে পারিনি। কারণ পরিস্থিতি খুবই অনাকাঙ্খিত ও নাজুক। কখন কি হয় তা আগেই বলা যাচ্ছে না।’

এদিকে আলজাজিরা জানায়, গত ১৩ ফেব্রুয়ারি ভিয়েতনামে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর কেউই দেশটিতে করোনা পজিটিভ হননি।

করোনাভাইরাসে আক্রান্ত সব রোগীদের সুস্থ করে তোলায় ভিয়েতনামের চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)।

হু-এর কর্মকর্তা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি বিস্তারের প্রাথমিক পর্যায়েই তা মোকাবিলায় দেশটির সরকারের নেয়া নানা জরুরি পদক্ষেপ বেশ ভালোভাবে কাজ করেছে বলেই এমনটা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, চীনে সংক্রমণের মাত্রা আগের তুলনায় কমলেও মৃত্যুর মিছিলে নিয়মিতই যোগ হচ্ছেন করোনাভাইরাসে আক্রান্তরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৮৭০ হয়েছে। আক্রান্তের সংখ্যা অন্তত ৮৫ হাজার।

এদিকে চীনের পর করোনার আতঙ্কে সবচেয়ে বেশি কাঁপছে দক্ষিণ কোরিয়া। সেখানে এখন পর্যন্ত ৩১৫০ জন আক্রান্ত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!