1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

‘করোনা মোকাবিলায় বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে কাজ করবে’

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

যুবরাজ চার্লস করোনায় আক্রান্ত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া এই প্রাণঘাতী রোগ (করোনা) মোকাবিলায় যুক্তরাজ্যের সঙ্গে কাজ করার বাংলাদেশের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা আজ (২৯ মার্চ) এক পত্রে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু যুবরাজ চার্লসের গতিশীল নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেন।

শেখ হাসিনা বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং আমাদের অভিন্ন ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আমি সব সময় আপনার ব্যক্তিগত মহত্ব এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বের প্রশংসা করি।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি যুবরাজের দ্রুত আরোগ্য কামনা করছেন। তিনি বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে যুক্তরাজ্যের সঙ্গে এক সাথে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

শেখ হাসিনা করোনাভাইরাসে বাংলাদেশের পরিস্থিতি এবং এর প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে যুবরাজকে অবহিত করেন।

তিনি বলেন, ‘আমাদের সরকার একেবারে প্রাথমিক পর্যায় থেকেই কঠোর প্রতিরোধ ব্যবস্থাসহ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বিমানবন্দরে আগত যাত্রীদের স্ক্রিনিং এবং বিমানবন্দরের কাছে কোয়ারেন্টাইন এলাকায় তাদেরকে রাখার ব্যবস্থা। জানুয়ারির প্রথম থেকেই এ ব্যবস্থা নেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে বহুপ্রতীক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত সব উৎসব উদযাপন ও সমাবেশ স্থগিত করেছেন। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। জনগণকে ঘরে রাখতে ২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শেখ হাসিনা যুবরাজ চার্লসের পূর্ণ আরোগ্য এবং যুক্তরাজ্যের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।-সূত্র: বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!