1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে রাজধানীতে ৬ জন গ্রেফতার

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে রাজধানীতে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ‘মুসলমানদের জন্য করোনা ভাইরাস কোন আতঙ্কের কারন নয়, বরং কাফিরদের প্রতি চরম আযাব-গজব” এই শিরোনামের লিফলেট বিতরনের সময় শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের সামনে এবং মৌচাক থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, মো. আওকাত হোসাইন (৫৩), মো, ফেরদাউস হাসান টিটু (২৫), মো. তাওহিদুল ইসলাম (২৫), মো. মুসলিম উদ্দিন (২৩), মো. মফিজুল ইসলাম (২০) ও মো. ফরিদ হোসেন (২০)।
এ সময় আটককৃতদের কাছ থেকে লিফলেট ও তাদের বহনকারী একটি পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো-ম, ৫১-২৫৯০) জব্দ করা হয়েছে।
ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম জানান, পুলিশের একটি টিম শনিবার সন্ধ্যায় মো. আওকাত হোসাইনকে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে লিফলেট বিতরণের সময় হাতেনাতে আটক করে। তিনি জানান, তাকে আটকের পর এই সংবাদ ডিএমপি’র সকল ইউনিটে জানিয়ে দেওয়া হয়। পরে এ তথ্যের ভিত্তিতে বাকী পাঁচজনকে রাজধানীর মৌচাক মার্কেটের সামনে থেকে আটক করা হয়।
এসএম শামীম বলেন, জীবন বিপন্নকারী মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন বিদ্বেষমূলক কাজের জন্য এবং জন উপদ্রব সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে শাহবাগ ও রমনা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

লিফলেটের এক স্থানে “করোনা ভাইরাস হলো দ্বীন ইসলাম ও মুসলিম বিদ্বেষীদের জন্য এক কঠিন গযব।” লিখা আছে যা জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ও ছোঁয়াচে রোগ বিস্তারের পক্ষে সহায়ক হতে পারে বলেও তিনি জানান।
তিনি আরো জানান, এক পাতার লিফলেটে আরো বলা হয়েছে, “ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ বলতে কিছু নেই। ছোঁয়াচে রোগ বিশ্বাস করা হারাম, কাট্টা কুফরী ও শিরকীর অন্তর্ভুক্ত।”
কাদের ইন্ধনে এই প্রচারনা এমন প্রশ্নের উত্তরে আটককৃতরা জানান ‘রাজারবাগী হুজুর’ নামের এক ব্যক্তির প্ররোচনায় তারা এমন প্রচারনায় সামিল হয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা মোট ৩২ টি পিকআপ ভ্যানে করে রাজধানীতে এই লিফলেট বিতরণ করেছে।- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!