1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ও আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাস নিয়ে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন।

আজ অভিনয় শিল্পী-নির্মাতাদের সংগঠনের নেতৃত্ববৃন্দও তাদের কর্মবিরতির বিষয়ে আলোচনা করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশবাসীকে অনুরোধ জানাবো কেউ এ নিয়ে গুজব ছড়াবেন না। গুজব ছড়ানো হয়েছে ইউনাইটেড হাসপাতলের চারজন ডাক্তার আক্রান্ত হয়েছেন, এটি পুরোপুরি গুজব। গুজব ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরী করলে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

শাটডাউন করার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ একনেক সভায় করোনা ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রী-সচিবরা কি করণীয় সে বিষয়ে বক্তব্য রেখেছেন। আর শাটডাউনের বিষয়ে অবস্থার প্রেক্ষিতে যেকোন ব্যবস্থা নেয়া হতে পারে। এ মুহূর্তে কোথাও শাট ডাউনের সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন হলে সেটি যেকোন জায়গায় হতে পারে।

তিনি বলেন, নির্দিষ্ট কিছু জায়গায় ব্যাপক প্রবাসী চলে এসেছেন, শত শত হাজিরও আছে। তারা এসে ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে কারো যদি করোনা থাকে তাহলে তো সংক্রমন হবে। এ সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হতে পারে। তবে আজকের একনেকের বৈঠকে এগুলো নিয়ে সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, যেখানে করোনার উৎপত্তি সেই চায়না এটিকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আমাদের দেশেও সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। বাংলাদেশের ১ কোটির বেশি মানুষ বিদেশে থাকে। ইতালিসহ ইউরোপের দেশগুলোতে আমাদের অনেক নাগরিক থাকে। অনেকে করোনার কারণে দেশে এসেছেন, অনেকে এসে কোয়ারেন্টাইন মানেনি। তাই সরকার ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। মুজিবর্ষের সব প্রস্তুতি থাকলেও অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আমাদের দলীয় সভা-সমাবেশ বাতিল করেছে।এসময় নাট্যনির্মাতা মামুনুর রশীদ বলেন, করোনার কারণে অনেকেই কর্মবিরতিতে যাচ্ছে। আমাদের নির্মাতা ও শিল্পীদের ১৩টি সংগঠন সঙ্গে আছে। কবে থেকে আমরা কর্মবিরতিতে যাবো সে বিষয়ে সিদ্ধান্ত নেবো। ২২ তারিখ থেকে ৩১ মার্চ পর্যন্ত কর্মবিরতির কথা ভাবছি। পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!