1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত

করোনা: নিষেধাজ্ঞা অমান্য করায় পাকিস্তানে ৪৩ ইমাম গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩০ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে পাকিস্তানে জামাতে নামাজ আদায়ের ব্যপারে সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আর নিষেধাজ্ঞা অমান্য করায় ৪৩ জন ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ ) জুমার নামাজে জামাতের ব্যপারে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে দেশটির সিন্ধু ও পাঞ্জাব প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে শনিবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র: ডন।

শুক্রবার সিন্ধু প্রদেশের করাচিতে পুলিশ ৮৮ টি প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করেছে এবং জন্য ৩৮ জন ইমামকে আটক করেছে। প্রাদেশিক সরকার ঘোষণা করেছিল যে, কোভিড -১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে নাগরিকদের ৫ এপ্রিল পর্যন্ত মসজিদে জুমার নামাজ সহ জামাতে নামাজ পড়া যাবে না।

পাঞ্জাব সরকার পাঁচ ওয়াক্তের সাধারণ নামাজ ও জুমার নামাজের সময় সমস্ত মসজিদ তালাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিল। কেবল নামাযের আহ্বানকারী মুয়াজ্জিন, ইমাম সহ পাঁচ জনকে মসজিদে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ মসজিদগুলো পরিদর্শন করার সময় নির্দেশটি লঙ্ঘনের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধি ধারা ১৮৬ (জন সমাবেশ বাতিলে সরকারী কর্মচারীদের কাজে বাধা দেয়া), ১৮৮ (আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সরকারী কর্মচারীকে সহায়তা না করা) এবং ২৬৯ (জীবনের জন্য বিপজ্জনক সংক্রামক রোগ ঠেকাতে জারি করা বিধি-নিষেধ অমান্য করা) এর অধীন মামলা দায়ের করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!