1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

করোনা নির্ণয়ে চীন থেকে ১০ হাজার কিট আসছে: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের আহ্বানের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস শনাক্তকরণে ১০ হাজার কিটসহ চিকিৎসা সামগ্রী দিতে রাজি হয়েছে চীন। প্রয়োজনে চার্টার্ড ফ্লাইটে এসব সামগ্রী দেশে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে ড. মোমেন এ কথা বলেন। এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস শনাক্তকরণে বাংলাদেশকে ১০ হাজার কিটের পাশাপাশি ১৫ হাজার সার্জিক্যাল মাস্ক এন-৯৫, ১০ হাজার চিকিৎসক ও নার্সের সুরক্ষায় গাউন এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার দিচ্ছে চীন।

ড. মোমেন বলেন, শোনা যাচ্ছে দেশে করোনা শনাক্তকরণ কিট নেই। আমরা চীনকে অনুরোধ করেছিলাম। তারা ১০ হাজার টেস্টিং কিটসহ আরও বেশ কিছু চিকিৎসা সামগ্রী প্রস্তুত রেখেছে আছে। প্রয়োজনে সেসব চার্টার্ড ফ্লাইট দিয়ে নিয়ে আসব।

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী দেশে ফেরত আসা প্রবাসীদের কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলার আহ্বান জানান।

তিনি জানান, করোনার বিস্তাররোধে বিভিন্ন দেশের সাথে আকাশপথের চলাচল বন্ধ করার পাশাপাশি যেসব উদ্যোগ সরকার নিয়েছে তা বিভিন্ন দেশে আমাদের মিশন প্রধানদের জানানো হয়েছে। তাদের মাধ্যমে আমরা প্রবাসীদের অনুরোধ করছি, কেউ দেশে ফিরতে চাইলে অন্তত কিছু দিন অপেক্ষা করুন।

ড. মোমেন বলেন, বিভিন্ন দেশের সাথে আমাদের আলাপ হয়েছে। বিদেশে প্রবাসী বাংলাদেশিদের ভিসা শেষ হয়ে গেলেও সমস্যা নেই। সব দেশই জানিয়েছে, প্রয়োজনে তারা ভিসার মেয়াদ বাড়াবে। তাই প্রবাসীদের ভয়ের কোনো কারণ নেই।

তিনি বলেন, প্রবাসীরা যেখানে যেখানে আছেন, তারা দেখেছেন করোনাভাইরাস নিয়ে সেসব দেশের সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে। সৌদি আরব মক্কায় নামাজ বন্ধ করে দিয়েছে। তার মানে বিষয়টি কত সিরিয়াস। আপনারাও বিষয়টি সিরিয়াসলি নিন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ, স্বাস্থ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতর ও সংস্থায় ছুটি বাতিল করে করোনাভাইরাস সংক্রান্ত কাজে সবাইকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে জনগণ ও সরকারের যৌথ উদ্যোগ নেয়া দরকার। জনগণ সজাগ হলে এ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।

তিনি বলেন, এখন দেশে মাত্র ২০ জন আক্রান্ত হয়েছেন। প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে কোভিড-১৯ এর বিস্তাররোধ সম্ভব হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!