1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

করোনা ছড়িয়েছে মার্কিন সেনাবাহিনী: চীন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

বিশ্বজুরে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে এবার বিষ্ফোরক মন্তব্য করেছে চীন। দেশটির দাবি, পৃথিবীজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের জন্য যুক্তরাষ্ট্র দায়ী। মার্কিন সেনাবাহিনী চীনের উহানে করোনা ভাইরাস ছড়িয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে এক টুইটে এমনই সম্ভাবনার কথা প্রকাশ করেছেন চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তবে এই চাঞ্চল্যকর দাবির স্বপক্ষে তেমন কোনও প্রমাণ পেশ করা হয়নি।

প্রাণঘাতী করোনা ভাইরাস চীনে ছড়িয়ে পড়ার পেছনে আমেরিকার হাত রয়েছে বলে এর আগে সে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা শুরু হয়। এতদিন এই বিষয়ে সরকারিভাবে কোনও অভিযোগ করা না হলেও এবার সম্ভাবনার কথা বলে মার্কিন সেনাবাহিনীর দিকে আঙুল তুললেন চীন সরকারের এই কর্মকর্তা।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস বলছে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)-এর পরিচালক রবার্ট রেডফিল্ড স্বীকার করেছেন যে, কিছু ফ্লু রোগীর সম্ভবত ভুল চিকিৎসা করা হয়েছিলো যারা আসলে করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

তার স্বীকারোক্তির জের ধরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্যতম মুখপত্র ঝাও লিজিয়ান দাবি করেন, মার্কিন সেনারাই সম্ভবত উহানে কভিড-১৯ ছড়িয়েছে, যারা পরে পুরো চীনে ছড়িয়ে পড়ে।

টুইট বার্তায় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়ে স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হয়েছে। তারা এই সংক্রান্ত তথ্য গোপন করছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জিরো পেশেন্ট কে? কতজন আক্রান্ত এবং কোন কোন হাসপাতালে চিকিৎসা হচ্ছে? সেই হাসপাতালগুলোর নাম কী? এসব বিষয় গোপন করছে যুক্তরাষ্ট্র।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!