1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

করোনা আশঙ্কায় বিশেষ কায়দায় মৃত শিশুকে দাফন

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে এমন আশঙ্কায় ৭ বছরের এক শিশুর বিশেষ কায়দায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত রাত ২টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানা যায়, মৃত্যুর আগে শিশুটির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাকে বিশেষ কায়দায় দাফন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

উপজেলার পল্লীর এক দরিদ্র পরিবার ঢাকায় থাকেন। পিতা ও মাতা উভয় গার্মেন্টেসে চাকরি করে সংসার চালান। তাদের ৭ বছরের শিশু সাগর হোসেন বেশ কিছুদিন সর্দি, জ্বরসহ করোনাভাইরাসের উপসর্গে ভুগছিল। পিতা মাতা বিষয়টি তেমন কোনো গুরুত্ব না দিয়ে ঢাকার ভাড়া বাড়িতেই রেখে সর্দি জ্বরের ওষুধ খাওয়ান। একপর্যায় শনিবার দুপুরে শিশুটির মৃত্যু হয়। ওই দিন বিকেলে শিশুর পিতা মাতা ও বোন বোনাই একটি অ্যাম্বুলেন্স যোগে শিশুটির মরাদেহ নিয়ে চৌগাছার উদ্দেশ্যে রওনা হয় এবং রাত দেড়টায় তারা বাড়িতে পৌঁছায়।

শিশুটির চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বলেন, শিশুটির মরদেহ বাড়িতে পৌঁছানোর পর সেখানে কাউকে ভিড় করতে দেওয়া হয়নি। রাত দুটার দিকে বিশেষ ব্যবস্থায় তার দাফন সম্পন্ন হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!