1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

করোনা আতঙ্ক: মিরপুরে ভবন লকডাউন

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ। ওই ভবনে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর পরিবার রয়েছে উল্লেখ করে আইইডিসিআর থেকে নির্দেশনা দেয়া হয়েছে যেন ওই ভবন থেকে কেউ বের হতে না পারে। ওই ভবন ও তার আশপাশে চলাচলও সীমিত করা হয়েছে।

আজ শনিবার বিকেল পৌন ৪টায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ।

তিনি বলেন, মিরপুর উত্তর টোলারবাগ দারুসসালাম এলাকার একটি ভবনের একটি পরিবারকে হোম কোয়ারান্টাইন বাধ্যতামূলক পালনের নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। সেজন্য ভবনটি নজরদারিতে রাখা হয়েছে। ওই ভবন থেকে যেন কেউ বের হতে না পারেন। ওই ভবনে প্রবেশ সংরক্ষিত ও এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।সূত্র জানায়, ওই ভবনে একজন করোনাভাইরাস পজিটিভ ব্যক্তি ছিলেন। এমন তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর। সতর্কতার জন্য আক্রান্ত ওই রোগীর সঙ্গে সম্ভাব্য চলাফেরা ও মেলামেশা করা ভবনের অন্যদের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!