1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

করোনায় মৃতের সংখ্যা ৩২০০ ছাড়াল

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এই নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ১৫৮।

শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২৭০। সেখানে মারা গেছে ২ হাজার ৯৮১ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজার ৩২৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩১ জন।

চীনের পর সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইরানে। সেখানে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৬। অপরদিকে, ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই এই ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। সেখানে ২ হাজার ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫২ জন।

জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৭০৬ যাত্রী করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬ জন। অপরদিকে জাপানের বিভিন্ন স্থানে আক্রান্তের সংখ্যা ২৯৪ এবং মৃত্যু হয়েছে ৬ জনের। ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২০৪ এবং মৃত্যু ৪ জনের।

এদিকে, জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯৬, স্পেনে আক্রান্ত ১৫০ এবং মৃত্যু ১, সিঙ্গাপুরে আক্রান্ত ১১০, যুক্তরাষ্ট্রে ১০৮ জন আক্রান্ত এবং মৃত্যু ৯ জনের, হংকংয়ে আক্রান্ত ১০০, মৃত্যু ২, কুয়েতে আক্রান্ত ৫৬, যুক্তরাজ্যে ৫১, বাহরাইনে ৪৭, থাইল্যান্ডে ৪৩, মৃত্যু ১, তাইওয়ানে আক্রান্ত ৪২ এবং মৃত্যু ১।

অপরদিকে, সুইজারল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৪২, মালয়েশিয়ায় ৩৬, অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৩৩ এবং মৃত্যু ১, কানাডায় আক্রান্ত ৩০, ইরাকে ২৬, নরওয়েতে ২৫, অস্ট্রিয়ায় ২৪, সুইডেনে ২৪, সংযুক্ত আরব আমিরাতে ২১, নেদারল্যান্ডসে ১৮, ভিয়েতনামে ১৬, লেবাননে ১৩, ওমানে ১২, ম্যাকাউতে ১০, ইসরায়েলে ১০, ক্রোয়েশিয়ায় ৯, আইসল্যান্ডে ৯, বেলজিয়ামে ৮, ফিনল্যান্ডে ৭, গ্রিসে ৭, কাতারে ৭, ইকুয়েডরে ৬, ভারতে ৬, আলজেরিয়ায় ৫, চেক প্রজাতন্ত্রে ৫, ডেনমার্কে ৫, মেক্সিকোতে ৫ এবং পাকিস্তানে ৫।

এছাড়া ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ এবং মৃত্যু ১। আজারবাইজানে আক্রান্ত ৩, জর্জিয়ায় ৩, রোমানিয়ায় ৩, রাশিয়ায় ৩, বেলারুসে ২, ব্রাজিলে ২, মিসরে ২, ইন্দোনেশিয়ায় ২, আয়ারল্যান্ডে ২, নিউজিল্যান্ডে ২, পর্তুগালে ২, সেনেগালে ২, আফগানিস্তানে ১, আন্দোরায় ১, আর্জেন্টিনায় ১, আর্মেনিয়ায় ১, কম্বোডিয়ায় ১, চিলিতে ১, ডোমিনিকান প্রজাতন্ত্রে ১, এস্তোনিয়ায় ১, জর্ডানে ১, লাটভিয়ায় ১, লিথুনিয়ায় ১, লুক্সেমবার্গে ১, মোনাকোতে ১, মরক্কোতে ১, নেপালে ১, নাইজেরিয়ায় ১, উত্তর মেসিডোনিয়ায় ১, সান মেরিনোতে ১, সৌদি আরবে ১, শ্রীলঙ্কায় ১, তিউনিসিয়ায় ১ এবং ইউক্রেনে ১।

বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর এটি চীনের বেশ কিছু শহরে ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!