1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

করোনার তাণ্ডবে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল যুক্তরাষ্ট্রে

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এই তাণ্ডবে সকল রেকর্ড ছাড়িয়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্র। সংক্রমণের দিক থেকে চীন ও ইতালিকে ছাড়ানোর পর দেশটিতে এবার আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ৭০৭ জনের শরীরের ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে ট্রাম্পের দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ১৪২ জনে।

অপরদিকে, কার্যকরি কোনো প্রতিষেধক না থাকায় প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ৪০১ জনের মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানির সংখ্যা ১ হাজার ৬৯৬ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

আন্তর্জাতিক গবেষকরা বলছেন, ‘আগামী ৪ মাসে যুক্তরাষ্ট্রে ৮৫ হাজার মানুষ ভাইরাসটিতে প্রাণ হারাতে পারেন।’

চলমান সংকটাবস্থায় নিউ ইয়র্কে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। নিউ ইয়র্ক মেট্রো অঞ্চল থেকে বের হয়ে অন্য কোন অঙ্গরাজ্যে গেলে প্রত্যেককে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

করোনার প্রকোপ ঠেকাতে নিরলসভাবে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও। গত সপ্তাহে পরীক্ষার পর করোনা ধরা পড়ে মিসোরি রাজ্যের সেন্ট লুইসের সেন্ট ম্যারি হসপিটালের নার্স জুডি উইলসন গ্রিফফিনের। পরে তিনি মারা যান।

অন্যদিকে, চিকিৎসক, নার্স এবং হাসপাতালে কর্মরত অন্যরা বেশ কিছুদিন থেকেই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিই) অভাবের কথা বলে আসছেন। সুরক্ষা স্যুট, মাস্ক, গ্লোভস, হেড কভার প্রয়োজনের তুলনায় পাচ্ছেন না তারা। সে কারণে অনেক বেশি ঝুঁকির মধ্যে কাজ করতে হচ্ছে তাদের।

এদিকে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলোয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ ট্রিলিয়ন ডলারের করোনা ভাইরাস রিলিফ বিলে স্বাক্ষর করেছেন। করোনা ভাইরাসের কারণে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতেই মূলত এ বিল পাশ করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক রিলিফ বিলে স্বাক্ষর করেছি। এর মাধ্যমে আমাদের পরিবারগুলোকে, কর্মী ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। শিগগিরই আমরা এ সংকটাবস্থা থেকে উত্তোরণ পাবো।’

করোনায় বিপর্যস্ত এলাকার জনগণকে এই অর্থ সহায়তা দেয়া হবে। হাসপাতালের জন্য নেওয়া মার্শাল পরিকল্পনাতেই প্রণোদনার ১৩০ বিলিয়ন ডলার ব্যয় করা হবে বলেও জানান ট্রাম্প।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে উহানে শুরু হওয়া ভাইরাসটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৫৯ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৮৫ জনে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!