1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

করোনায় ১৩ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে তিন লাখের কোটা পার হয়েছে মোট আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যেই ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

সবশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫০ জন।

চিকিৎসার মধ্যেমে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৭৯৭ জন কোভিড-১৯ রোগী। চিকিৎসাধীন ১ লাখ ৯৮ হাজার ৭৭৮ জন। এদের মধ্যে অন্তত ৯ হাজার ৩০০ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

চীনে গতকাল নতুন করে ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ছয়জন। এনিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ছে ৮১ হাজার ৫৪ জন, মৃত্যু ৩ হাজার ২৬১ জনের।

বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭৯৩ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জন। ইউরোপের দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫৩ হাজার ৫৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন দেটিতে কোভিড-১৯ রোগী বেড়েছে ৭ হাজার ৩০১ জন, মারা গেছেন ৮৪ জন। এনিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্য দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জন, মারা গেছেন ৩৪০ জন।

মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দুটোই দ্রুত বাড়ছে ইউরোপের দেশগুলোতে। ইতালির মতো স্পেন, জার্মানি, ফ্রান্সেও আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস।

গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯২৫ জন, মারা গেছেন ২৮৫ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৯৬ জন, মৃত্যু ১ হাজার ৩৭৮ জনের।

জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ, মারা গেছেন ১৬ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ২২ হাজার ৩৬৪ জন, মৃত ৮৪।

ফ্রান্সে একদিনে নতুন রোগী বেড়েছে ১ হাজার ৮৪৭ জন, মারা গেছেন ১১২ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৫৯ জন, মারা গেছেন ৫৬২ জন।এছাড়া, ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৬৬ জন, মারা গেছেন আরও ১২৩ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬১০ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৬ জনের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!