1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

করোনায় গ্যাস-বিদ্যুতের জরিমানা মওকুফ

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা আতঙ্কের মধ্যে আর ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে গ্যাস ও বিদ্যুতের বিল দেয়ার প্রয়োজন নেই। ধীরে-সুস্থে দিলেই হবে। কেননা, গ্যাস বিল দেয়ার ক্ষেত্রে আগামী জুন পর্যন্ত এবং বিদ্যুৎ বিল দেয়ার ক্ষেত্রে মে মাস পর্যন্ত বিলম্ব মাশুল বা জরিমানা মওকুফ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ রোববার জ্বালানি বিভাগের উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবসিক গ্যাস বিল পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। বিল পরিশোধের ক্ষেত্রে এমন পরিস্থিতি করোনা ভাইরাস সংক্রমণকে ত্বরান্বিত করে। এর প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

এ বিষয়ে ঢাকায় গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. মামুন সংবাদমাধ্যমকে বলেন, আমরা গ্রাহকদের সুরক্ষার কথা চিন্তা করেছি। বিলম্ব মাশুল না নেয়ার কারণে ধীরে-সুস্থে গ্রাহকরা তাদের গ্যাস বিল দিতে পারবে। ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে নিজেদের করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে আর ফেলতে হবে না। অথবা অন্য কোনও কারণেও যদি বিল দিতে দেরি করেন তাও জুন পযন্ত তার বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছে।

তবে গ্যাসের মতো বিদ্যুতে জুন পর্যন্ত নয়, তিন মাসের সারচার্জ ও বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায়, করোনা প্রতিরোধে গৃহস্থালির বিদ্যুৎ বিল পরিশোধে বিলম্ব মাশুল ও সারচার্জ সাময়িক সময়ের জন্য মওকুফ করেছে তারা। গ্রাহকরা গত ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের বিল কোনও বিলম্ব মাশুল ছাড়াই পরিশোধ করতে পারবেন।

বিদ্যুৎ বিভাগের উপসচিব আইরিন পারভীন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও মোবাইলে ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে অনেক গ্রাহকই জরুরি প্রয়োজন ছাড়া বাসাবাড়ি থেকে বের হচ্ছেন না।এমন পরিস্থিতিতে গ্রাহকরা ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের বিল পরিশোধ করতে পারবে না বলে প্রতীয়মান হয়। ফলে এই তিনমাসে বিল পরিশোধের ক্ষেত্রে কোনও বিলম্ব মাশুল বা সারচার্জ দিতে হবে না। অবিলম্বে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর মাধ্যমের এই আদেশ কার্যকর করার আদেশ দেয়া হয়েছে। এই আদেশ শুধুমাত্র আবাসিক গ্রাহকদের জন্য বলেও উল্লেখ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!