1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

করোনায় আ.লীগ নেতার মৃত্যু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার জেলা আ.লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭৫) মারা গেছেন।

আজ সোমবার দেশটির একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।

জানা গেছে, তিনি মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। গত বছর তার (নাতনী) ব্রিটেন প্রবাসী পুত্রের মেয়ের বিয়েতে এসেছিলেন। এরপর তিনি যুক্তরাজ্য আ.লীগ আয়োজিত সমুদ্র ভ্রমণে (বর্নমাউথ সমুদ্র সৈকতে) যান। সেখান থেকে ফেরার পরপরই তিনি ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন।

লন্ডনে তার এক ছেলে বসবাস করছেন। আরেক ছেলে বাংলাদেশে। এ আ.লীগ নেতা মাহমুদ ট্রাভেলসের স্বত্বাধিকারী ছিলেন। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনজন বাংলাদেশির মুত্যু হলো।

দেশটিতে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫৪৩ জন। মারা গেছেন ৫৫ জন। এর মধ্যে তিনজনই বাংলাদেশি। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী। যিনি ৫ বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে।

দ্বিতীয় বৃটিশ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে। করোনার সঙ্গে হাসপাতালে ৮ দিন যুদ্ধ করার পর শুক্রবার ভোরে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী ওই বাংলাদেশি।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৮৫ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৬৮৪ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৮৬৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এখন পর্যন্ত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার এবং সেখানে মারা গেছে ৩ হাজার ২৫০ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!