1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর পেল ৫০ কোটি টাকা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ ও চিকিৎসার জন্য বুধবার স্বাস্থ্য অধিদপ্তরকে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। খবর ইউএনবি।

বরাদ্দ অর্থের মধ্যে চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের জন্য ৪৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার, প্রকাশনার জন্য ১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার এবং কেমিক্যাল রি-এজেন্টের জন্য আড়াই কোটি টাকা দেয়া হয়েছে।

এদিকে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নিশ্চিত করে যে দেশে করোনাভাইরাস আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছেন। তবে ইতোমধ্যে তিন রোগীর মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন বলে আজ জানিয়েছে সংস্থাটি।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু মানুষকে ‘হোম কোয়ারেন্টাইন’ করে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।

চীন থেকে সংক্রমিত হওয়া নতুন করোনাভাইরাস থেকে সৃষ্ট ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৯৯ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুসারে, বাংলাদেশসহ বিশ্বের ১১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২২৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৬ হাজার ৫৬৯ জন পুরোপুরি সুস্থ হয়েছেন এবং ৪৮ হাজার ৩৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!