1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

করোনাভাইরাস মোকাবিলায় সবসময় প্রস্তুত আছি: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস যেহেতু আমাদের প্রতিবেশী দেশগুলোতে এসে গেছে, তাই বাংলাদেশেও যে এটা আসবে না, তা নিশ্চিত করে বলা যায় না। যদিও করোনাভাইরাস মোকাবিলায় আমরা সবসময় প্রস্তুত আছি, আরও প্রস্তুতি বৃদ্ধি করছি। করোনা চলে আসলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ আমরা আগে থেকেই এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করেছি।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা ভাইরাস ও ডেঙ্গু মোকাবিলায় করণীয় নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রবাসী বাংলাদেশিদের এখন দেশে না ফেরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি যারা বিদেশে চাকরি করেন, অতি জরুরি না হলে এই মুহূর্তে দেশে আসা বন্ধ করতে হবে। কারণ আমরা চাই না আমাদের দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হোক। নিশ্চয়ই প্রবাসী বাংলাদেশিরাও এটা চান না যে, তাদের মাধ্যমে দেশের মানুষ বা নিজের পরিবারের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হোক। তাই দেশের মানুষের ও পরিবারের স্বার্থেই এখন বিদেশে যাওয়া-আসা বন্ধ রাখতে হবে।

জাহিদ মালেক বলেন, বিদেশ থেকে আসা সন্দেহজনক ব্যক্তিকে, দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক সন্দেহজনক রোগীকে চিকিৎসা ও স্ক্রিনিং করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সবগুলো বিমানবন্দর, স্থল বন্দরে ২৪ ঘণ্টা স্ক্রিনিং ব্যবস্থা চালু রয়েছে। সেই হিসেবে এ পর্যন্ত চার লাখ ১৮ হাজার ব্যক্তিকে স্ক্রিনিং করা হয়েছে। আমরা প্রায় ১০০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করেছি। এ সময় আমাদের আশেপাশের দেশগুলোতে করোনা ভাইরাস এসে পড়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!