1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

করোনাভাইরাস: বিশ্ব ও এশিয়া একাদশের মধ্যকার টি২০ সিরিজ স্থগিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ২১ ও ২২ মার্চ অনুষ্ঠিতব্য বিশ্ব ও এশিয়া একাদশের মধ্যকার টি২০ সিরিজ স্থগিত করা হয়েছে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সম্ভাব্য ক্ষতি এড়াতে পূর্বসতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

‘পূর্ব নির্ধারিত এই দুটি ম্যাচ আয়োজনে আমরা কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। সুতরাং আমরা এই ম্যাচগুলো আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী আপডেট পরে জানাবো,’ বলেন তিনি।

এছাড়া ১৮ মার্চ অনুষ্ঠিতব্য কনসার্টও অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে।

‘কনসার্ট সম্পর্কে আমাদের দুটি বিকল্প ছিল। আমরা এটিকে আরও ছোট করে আয়োজন করতাম বা পিছিয়ে দিতাম। আমরা দ্বিতীয়টি বেছে নিয়েছি- আমরা কনসার্টটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করেছি। আমরা এক মাস পরে পরবর্তী সিদ্ধান্ত নেব,’ যোগ করেন নাজমুল।

চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বিসিবি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে বলে জানান তিনি।

করোনাভাইরাসের কারণে করাচিতে পাকিস্তানের বিপক্ষে শেষ ধাপের ওয়ানডে ও টেস্ট ম্যাচটি বাতিল করতে পারে বিসিবি।

নাজমুল বলেন, ‘আমরা এ বিষয়ে ভাবছি (পাকিস্তানের সিরিজ বাতিল নিয়ে)। আরও আলোচনার জন্য আমাদের আবারও বসা প্রয়োজন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!