1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানো সেই চিকিৎসক গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

করোনাভাইরাস নিয়ে ছড়ানো ৩৫ সেকেন্ডের অডিও গুজবের হোতা ডা. ইফতেখার আদনানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাক।

গ্রেপ্তার ডা. ইফতেখার আদনান চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে বেসরকারি ক্লিনিক মেডিকেল সেন্টারে কর্মরত ও মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ভুয়া তথ্য দিয়ে ৩৫ সেকেন্ডের এমন একটি অডিওবার্তা বানান ইফতেখার। পরে তা ফেসবুক ব্যবহারকারীদের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দিলে জনমনে ব্যাপক প্রভাব ফেলে ও মানুষ আতঙ্কিত হয়ে ওঠে।

আদনান দাবি করেন, তার এক স্বজনকে ফোন করেই এটা নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু পুলিশের অনুসন্ধানে বের হয়েছে ইচ্ছা করেই ভয়েস রেকর্ড করে ম্যাসেঞ্জারে ছড়ানো হয়েছে।

অবশ্য চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ বক্তব্যের কোনো ভিত্তি পাননি। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী গুজব সৃষ্টিকারীর সন্ধানে নামে। প্রথমে তারা ওই ব্যক্তিকে শনাক্ত করে। পরে নগরীর প্রবর্তক মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে ফেসবুকে ৩৫ সেকেন্ডের একটি অডিও ভাইরাল হয়। যেখানে টেলিফোনে রোহান নামে একজনকে সতর্ক করা হচ্ছিল। ওই অডিওতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ থেকে ১৯ জনের মৃত্যু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!