1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

করোনাতে মৃতের সংখ্যা বেড়ে ৩০৫৩

  • আপডেট হয়েছে : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। মৃত্যুর মিসিল যেনো কিছুতেই কমছে না। করোনাতে চীনে একদিনে আরও ৪২ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চীনে মোট মৃতের সংখ্যা ২৯১২ জন।

গতকাল রোববার চীনে নতুন করে আরও ২০২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২৬ জনে দাঁড়িয়েছে।

চীনের বাইরে সবচেয়ে বেশি মারা গেছেন ইতালিতে। দেশটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০০ জন। দেশটিতে আক্রান্ত দাঁড়িয়েছে ৪০০০ জনে। এছাড়া ইতালিতে এ পর্যন্ত মোট ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এতে আক্রান্ত হয়েছেন ১৬৯৪ জন। দক্ষিণ কোরিয়ার মোট মৃতের সংখা দাঁড়িয়েছে ২২ জনে। সবমিলিয়ে করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের মোট সংখ্যা তিন হাজার ৫৩ জন।

ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালিতে। জাপানের প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৭০৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের।

ইরানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা অন্তত ৬০০ এবং মৃত্যু হয়েছে ৫৪ জনের। জাপানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫০ এবং মৃত্যু ১২। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ১০২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফ্রান্সে এই ভাইরাসে আক্রান্ত ১০০ জন এবং মৃত্যু হয়েছে দুইজনের।

হংকংয়ে এই ভাইরাসে আক্রান্ত ৯৫ এবং মৃত্যু ২। যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬২ এবং মৃতের সংখ্যা ১। জার্মানিতে এই ভাইরাসে আক্রান্ত ৫৭, স্পেনে ৪৬, কুয়েতে ৪৫, থাইল্যান্ডে ৪২, তাইওয়ানে আক্রান্ত ৩৯ এবং মৃত্যু ১। বাহরাইনে আক্রান্তের সংখ্যা ৩৮, মালয়েশিয়ায় ২৫, অস্ট্রেলিয়ায় ২৪, যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ২৩ এবং মৃত্যু ১।

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে এখন পর্যন্ত ১৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভিয়েতনামে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬, কানাডায় ১৪, ইরাকে ১৩, সুইডেনে ১৩, ম্যাকাউতে ১০, সুইজারল্যান্ডে ১০, লেবাননে ৭, ক্রোয়েশিয়ায় ৬, নেদারল্যান্ডসে ৬, নরওয়েতে ৬, ওমানে ৬, অস্ট্রিয়ায় ৫, ইসরায়েলে ৫, রাশিয়ায় ৫, গ্রিসে ৪, মেক্সিকোতে ৪, পাকিস্তানে ৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অপরদিকে ফিলিপাইনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ এবং মৃত্যু হয়েছে একজনের। ফিনল্যান্ডে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩, ভারতে ৩, রোমানিয়ায় ৩, ডেনমার্কে ২, জর্জিয়ায় ২, ইকুয়েডরে এই ভাইরাসে আক্রান্ত ১ এবং মৃত্যু হয়েছে ১ জনের।

আফগানিস্তানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১, আলজেরিয়ায় ১, আজারবাইজানে ১, বেলারুসে ১, বেলজিয়ামে ১, ব্রাজিলে ১, কম্বোডিয়ায় ১, মিসরে ১, এস্তোনিয়ায় ১, আইসল্যান্ডে ১, আয়ারল্যান্ডে ১, লিথুনিয়ায় ১, মোনাকোতে ১, নেপালে ১, নিউজিল্যান্ডে ১, উত্তর মেসিডোনিয়ায় ১, নাইজেরিয়ায় ১, কাতারে ১ এবং শ্রীলঙ্কায় একজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর এটি চীনের বেশ কিছু শহরে ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!