1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

এবার মোদির ডাকে সাড়া দিলেন ইমরান

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। দক্ষিণ এশিয়াতেও ছড়িয়ে পড়েছে রহস্যময় এই ভাইরাস। পরিস্থিতি বিবেচনায় প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতে সম্মতি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ‘ডন’।

গতকাল শুক্রবার করোনা মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মোদী। আর আজ শনিবার মোদীর আহ্বানে সম্মতি জানালেন ইমরান খান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকালে দেওয়া এক বার্তায় ওই মুখপাত্র বলেছেন, মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য করোনা মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবে সাড়া দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নিজের স্বাস্থ্য বিষয়ক একজন বিশেষ সহকারীকে দায়িত্ব দিয়েছেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও বলেছেন, করোনা ভাইরাসের হুমকি মোকাবিলার জন্য সমন্বিত আঞ্চলিক এবং বৈশ্বিক প্রচেষ্টা দরকার। এই ইস্যুতে সার্কভুক্ত দেশগুলোর ভিডিও কনফারেন্সে অংশ নেবেন পাক প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী।

ওই মুখপাত্র জানান, প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করতে প্রস্তুত আছে পাকিস্তান। করোনা ভাইরাস ইস্যুতে প্রধানমন্ত্রী ইমরান খান ইতোমধ্যে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন।প্রসঙ্গত, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে অন্তত ১২৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫ হাজার ছাড়িয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!