1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

এবার ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাস ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে এবার এক মাস বন্ধ থাকবে ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ।

এর আগে শুক্রবার ভারতের সঙ্গে বন্ধ হয়ে যায় বিমান ও বাস চলাচল। এখন পর্যন্ত যা সিদ্ধান্ত, তাতে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দুই দেশের যোগাযোগ।

আজ শনিবার সকালে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেসের শেষ ট্রেনটি। তবে এই ট্রেনে সাধারণ বাংলাদেশি যাত্রীদের কেউ যেতে পারেননি।

জানা গেছে, ট্রেনে বাছাই করে কেবল বিশেষ ভিসাধারীদের উঠতে দেন ইমিগ্রেশন কর্মকর্তারা। যাত্রীদের বেশির ভাগই ছিলেন ভারতীয় নাগরিক, দেশে ফিরছেন তারা। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে শুক্রবার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।এদিকে, শুক্রবার সকালেই অল্পসংখ্যক যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী একপ্রেস। যদিও করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ভারত সরকার এদিন সন্ধ্যা থেকে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। গতকাল থেকে ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক রুটে বাস পরিচালনা করা পরিবহন মালিকরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!