1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

ইতালিতে একদিনে ৪৭৫ জনের মৃত্যুর রেকর্ড

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৬৪ বার পড়া হয়েছে

মৃত্যু যেন পিছু ছাড়ছে না ইতালির। প্রাণঘাতী করোনাভাইরাসে দেশটিতে আবারও নতুন করে ২৪ ঘণ্টায় ৪৭৫ জনের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, গত বছরের শেষ দিকে চীনের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর যে কোনও দেশেই একদিনে এটিই সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা।

এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯শ ৭৮ জনে। এছাড়া দেশটিতে নতুন করে ৪ হাজার ২০৭ জনের আক্রান্তের ঘটনায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭শ ১৩।

ইতালিতে চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ২৫ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ২ লক্ষাধিক করোনা আক্রান্তের মধ্যে ৮০ শতাংশই ইউরোপ এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘটেছে, যার মধ্যে রয়েছে এশিয়ার অনেক দেশ।

এদিকে, ভাইরাস প্রতিরোধে গত সোমবার (৯ মার্চ) থেকে পুরো দেশকে রেড জোনের আওতাভুক্ত ঘোষণা করার পর থেকেই গৃহবন্দী হয়ে পড়েছেন দেশের প্রায় ৬ কোটি মানুষ। দেশটির ব্যস্ততম শহরগুলো পরিণত হয়েছে জনশূন্য ভূতুড়ে নগরীতে। খাবার ও জরুরি পণ্যের দোকান ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে। শহরের প্রবেশদ্বারগুলোতে মোতায়েন করা হয়েছে সেনা।

এক শহর থেকে অন্য শহরে ঢুকতে দেয়া হচ্ছে না কাউকে। শহরে মাইকিং করে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। রেড জোনের আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। অন্যথায় ৩ মাস থেকে ২১ বছর পর্যন্ত জেলও হতে পারে।ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বের অন্তত ১৭৮টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ২ লাখ ১৩ হাজার ৬শ ৬৯ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৭শ ৯৪ জনের। এছাড়া, প্রায় ৮৪ হাজার ৩১৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!