1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

আমিও লিখেছি, কিন্তু ছাপতে পারছি না: মওদুদ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৫২ বার পড়া হয়েছে

দলের জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর যে অবদান যে ত্যাগ তা নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর লেখা ‘সময়ের স্বরলিপি’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিএনপির ভাইস প্রেসিডেন্ট এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

মওদুদ বলেন, ‘এই দলের জন্য রিজভীর অবদান ও ত্যাগ আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। রিজভী দিনের পর দিন পল্টন অফিসে দিন কাটায়, ভাবিও তাকে সমর্থন দেন উৎসাহ দেন। না হলে কিভাবে সে এখানে দিন কাটায়।’

তিনি বলেন, ‘রিজভীর রক্তে পার্টি অফিস। মানে পার্টি ও দল একেবারে তার ধমনীতে মিশে গেছে। শত অত্যাচার নিপীড়ন নির্যাতন জেলজুলুমের মধ্যেও কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমে মিছিল করছে রিজভী। যাদের করার কথা তাদের তো দেখি না। সে দলটাকে পাহারা দিচ্ছে। রিজভী এই অবদান বিএনপির নেতাকর্মীরা কোনদিন ভুলতে পারবে না।’

মওদুদ আরও বলেন, ‘আমাদের দেশে পড়ার লোক খুবই কম। দলের প্রত্যেক নেতাকর্মী এই বইটা যেন পড়েন। রিচ ভান্ডার রিজভীর লেখা, দর্শনের মধ্যে রয়েছে। বইটি জনখ্যাত লাভ করবে।’ বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের এই বইটি পড়া আহ্বান জানান তিনি।

মওদুদ বলেন, ‘আমিও লিখেছি, কিন্তু ছাপতে পারছি না। নিষেধাজ্ঞা আছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!