1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • আপডেট হয়েছে : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার খরচাকা সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজনকে নির্যাতন করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা সবাই রাখাল। নিজেদের বাড়িতে পালন করা গবাদিপশু তারা পদ্মা নদীর বিস্তীর্ণ চরে চরাতে যান। প্রত্যকের বাড়ি পবা উপজেলার গহমাবোনা গ্রামে।

এরা হলেন- সেলিম রেজার ছেলে রাজন হোসেন (২৫), মনিবুলের ছেলে সোহেল (২৭), মৃত কালুর ছেলে কাবিল (২৫), মৃত রফিকুলের ছেলে শাহীন (৩৫) এবং আল্লামের ছেলে শফিকুল (৩০)।

পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল এদের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, চরে গরু চরাতে গিয়েছিলেন কয়েকজন। এদের মধ্যে এই পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়ার আগে এক রাখালকে নির্যাতন করেছে বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত থেকে চার-পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর আছে।বিজিবি অধিনায়ক আরও জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে তারা চিঠি দিয়েছেন। আজ শনিবার সকালে পতাকা বৈঠক হতে পারে। পতাকা বৈঠকের মাধ্যমে রাখালদের ফিরিয়ে আনা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!