1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৫ কিশোর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

সিলেটে সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার জামে মসজিদে এক টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ১৫ জন কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সিলেটে নগরের শিবগঞ্জে সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার জামে মসজিদ কমিটি ও তালীমুদ্দীন একাডেমির উদ্যোগে স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হজরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী, সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আ.লীগ নেতা আজাদুর রহমান আজাদ, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা তাহমিদুল মাওলা, শিবগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম মাওলানা হাফিজ হুজাইফা, মাওলানা ইহতেশামুল হক কাশিমী, হাতিম আলী জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন কোম্পানীগঞ্জী প্রমুখ উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের শিবগঞ্জে সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার জামে মসজিদ কমিটি ও তালীমুদ্দীন একাডেমির উদ্যোগে স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়।গত ১৬ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ওই এলাকার ৩৩ জন শিশু-কিশোর অংশ নেয়। তবে এক টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে ১৫ কিশোর। এসব কিশোরকে আজ মঙ্গলবার অনুষ্ঠানিকভাবে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়। অপর ১৮ শিশু শিশু-কিশোরদের একটি করে জায়নামাজ প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!